সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফেইসবুক লাইভে শরীরে আগুন দিয়ে কণ্ঠশিল্পীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক :

ফেইসবুক লাইভে নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের এক কণ্ঠশিল্পী। স্থানীয় সময় গত শনিবার সকালে জারেড ম্যাকলেমোর (৩০) নামের ওই শিল্পী নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে হাসপাতালে তিনি মারা যান। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর গায়ক হিসেবে বেশ খ্যাতি পেয়েছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক পানশালায় গাড়ি পার্কিংয়ে গিয়ে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ম্যাকলেমোর। এ অবস্থায় তিনি পানশালায় প্রবেশ করলে আতঙ্কিত হয়ে পড়েন ভেতরে থাকা লোকজন। আবার অনেকে বিষয়টিকে নতুন ধরনের ফান হিসেবে ধরে নিয়েছিলেন।

কিম কোহলার নামের এক ব্যান্ড সদস্য জানান, পারফরমেন্সের পর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এমন সময় বারের প্রবেশ দরজায় বাইরে থেকে কেউ জোরে ধাক্কা দিচ্ছিল। শেষ পর্যন্ত যখন শরীরে আগুন নিয়ে ম্যাকলেমোর বারে প্রবেশ করলেন তখন রীতিমতো আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
ম্যাকলেমোরের এমন কাণ্ডের পেছনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার চেষ্টা ছিল বলেই দাবি করেন কোহলার।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাদের মধ্যে নাকি মোটেও বণিবনা হতো না। পরে বারের ভেতরে থাকা লোকজন ম্যাকলেমোরের আগুন নিভিয়ে তাকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ম্যাকলেমোরের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930