সর্বশেষ:

মুজিববর্ষ উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকেলে নুরুল্ল্যাপুর এইচ.কে ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপন ও নেতা-কর্মীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এসময় উপস্থিত ছিলেন- সদর (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, ১২নং চরশাহী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, থানা ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্পরান শাকিল ও যুবলীগ নেতা মিঠু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930