সর্বশেষ:

স্বাস্থ্যের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

পরে আজ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930