সর্বশেষ:

রায়পুরে মাস্ক না পরায় ১১ ব্যক্তির অর্থদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শ টাকা অর্থদন্ড করা হয়েছে। একইদিন মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালতে মোট ১৪ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করে সরকার।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরে অযথা ঘুরাঘুরি করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়সহ জরিমানা আদায় করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930