রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ঈদ ১ আগস্ট, ৩১ জুলাই থেকে ছুটি শুরু!

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন ঈদুল আজহায় এবার সরকারি ছুটি থাকবে মাত্র তিনদিন। সে হিসেবে আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলে সরকারি ছুটি শুরু হচ্ছে ৩১ জুলাই থেকে। আর সেই ছুটি বলবৎ থাকবে ২ জুলাই পর্যন্ত।

এর আগে ঈদের ছুটি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার উৎসবের ছুটি থাকবে মাত্র তিন দিন।

ওইসময় তিনি আরও বলেন, ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

এদিকে গত মঙ্গলবার (২১ জুলাই) দেশের আকাশে চাঁদ না দেখা যাওয়ায় আগামী ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে বলে জানান জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এবারের ছুটি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে। সে হিসেবে ১ আগস্ট যদি ঈদ হয় তাহলে ছুটি শুরু হচ্ছে ৩১ জুলাই থেকে আর থাকবে ২ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা মহামারীর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। সীমিত পরিসরে কাজের কারণে এখনও অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে। এর মধ্যে ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই। তাই সাধারণ ছুটিসহ (শুক্রবার, শনিবার) মাত্র তিনদিন ঈদের ছুটি ঘোষণা করে সরকার।

এদিকে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা এরই মধ্যে তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১