সর্বশেষ:

যে ওষুধে করোনামুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি করোনামুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

এসময় স্ট্যাটাসে তিনি করোনার সময় যে ওষুধ গ্রহণ করেছেন সেটিও জানিয়েছেন।

শনিবার বোলসোনারো নিজেই ফেসবুক পোস্টে জানান, তিনি করোনার সময় ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণ করেছেন তাই হাইড্রোক্সিক্লোরোকুইনকে ধন্যবাদ জানান।

পোস্টে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন একটি বক্সের ছবিও জুড়ে দেন।

ম্যালেরিয়ার এই ওষুধ ব্রাজিল-যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এটি করোনার চিকিৎসার শতভাগ অব্যর্থ ওষুধ কিনা সেটি নিয়ে মতবিরোধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও করোনার সর্বজনবিদিত কোনো ভ্যাকসিন বা টিকা উদ্ভাবনের কোনো ঘোষণা এখনও দেয়নি।

এদিকে গত ৭ জুলাই করোনা আক্রান্ত হওয়ার পর বোলসোনারো প্রেসিডেন্ট ভবনে ‘আংশিক’ আইসোলেশনে যান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাফতরিক কার্যক্রমে অংশ নেন। মাঝে মাঝে বাসভবনের বাইরেও এসেছেন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।

ওয়ার্ল্ডওমিটারসের সবশেষ তথ্যমতে, দেশটিতে রোববার (২৬ জুলাই) সকাল পৌনে ১০টা পর্যন্ত দেশটিতে ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৬ হাজার ৪৯৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৮০ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930