সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে নৌকা ডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ১

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ শিকারের সময় কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবিতে বাগন আলী (১৫) ও নুরনবী (৪২) নামের দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হেলাল (৩২) নামের আরো এক জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) সকালে নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরআগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝড়ের কবলে পড়ে ওই জেলে নৌকা।

নিহত বাগন আলী উপজেলার বালুরচর গ্রামের হারুনের ছেলে, নুরনবীও একই এলাকার বাসিন্দা। নিখোঁজ হেলালের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রামগতি থানার এসআই মাঈন উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলে নৌকা ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা উল্টে চার জেলে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক তিন জেলে নদীতে ডুবে যায়। একজনকে অন্য নৌকার জেলেরা উদ্ধার করেন। সকালে দুই জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করলেও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930