বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

চন্দ্রগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধূ জখম

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদলের সদস্যরা দুই গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া গ্রামের দক্ষিণ মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গভীর রাতে পাঁচপাড়া ২নং ওয়ার্ডের দক্ষিণ মোল্লা বাড়ির আবদুল হকের বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রধারী ১০/১২ জনের একদল ডাকাত। এ সময় শোর-চিৎকার করতে চাইলে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে (২২) কুপিয়ে ও অপর প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়।

পরে পরিবারের সদস্যদের অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল। গুরুতর আহত প্রবাসী সোহেলের ন্ত্রী শারমীন আক্তারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গৃহবধূকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। আবদুল হকের দুই ছেলের মধ্যে আবদুল মান্নান দুবাই ও সোহেল মালয়েশিয়ায় থাকেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০