বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

‘সুযোগ পেলেই আইএস ক্রেডিট নেয়’

আকাশবার্তা ডেস্ক :

পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের দায় স্বীকারকে স্বাভাবিক ঘটনা মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, সুযোগ পেলেই তারা ক্রেডিট নেয়। রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য, জঙ্গি নয়।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘একটা হাঁচি দিলেও আইএস দায় স্বীকার করে। এগুলো কোনো আইএস টাইএস না। আইএস কি দল বেঁধে ডাকাতি করতে যায়?

যারা গ্রেপ্তার হয়েছে, তারা আসলে ডাকাতি করতে রেডি হচ্ছিল। আইএস টাইএস না। সুযোগ পাইলেই তারা এসব কৃতিত্ব নেবার চেষ্টা করে। আগেও করত এখনো করছে। আমাদের দেশে কিছু হলেই তারা এসব করে।’

বুধবার সকালে থানায় বোমা বিস্ফোরণের পর রাতেই আইএস দায় স্বীকার করে। অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।

সাইটের পরিচালকে রিটা কাতজ একটি টুইট বার্তায় লিখেছেন, ঈদুল আজহার আগে তাদের নতুন দফা হামলা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে আইসিসি দাবি করছে।

কাতজ বলছেন, ২০১৯ সালের অগাস্টের পর বাংলাদেশের রাজধানীতে আইসিসের এই প্রথম হামলা।

তবে বুধবার ভোরে ঢাকার পল্লবী থানার ভেতর বিস্ফোরণ সম্পর্কে বাংলাদেশের পুলিশ বলেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরঞ্চ অপরাধীদের কাছ থেকে আগে উদ্ধার করা একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

উল্লেখ্য, গেলো মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলো- রফিকুল ইসলাম, শহীদুল ও মোশারফ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০