বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে সাংবাদিকের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুরে আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, পুলিশের এসআই মোশারফ হোসেন। মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার চালতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক হারুন জানান, সোনাপুর ইউনিয়নের চালতাতলী নামকস্থানে একটি মালবাহী ট্রাক ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাটি শুনে তিনি সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। ঘটনাস্থলে উপস্থিত রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সাংবাদিক হারুনের পরিচয়পত্র দেখতে চান। এ সময় সাংবাদিক হারুন তাকে পরিচয়পত্র দেখাতে বাধ্য নন বলে জানান। এতে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিক হারুনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন মৃধ্যা বলেন, সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সহযোগিতা না করে অসৌজন্যমূলক আচরণ করা দুঃখজনক। এতে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে ব্যাঘাত সৃষ্টি হয়।

যোগাযাগ করলে এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাংবাদিকের সাথে তার পরিচয় না থাকায় তিনি পরিচয়পত্র দেখতে চেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০