সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বাসরঘরে জানা গেলো নববধূর করোনা পজিটিভ

এক্সক্লুসিভ ডেস্ক :

সারাদিন ধুমধাম করে বড় আয়োজনে বিয়ে সম্পন্ন। আয়োজন শেষে বাড়িতে নববধূ নিয়ে আসেন বর। রাতে বাসরঘরে বসে জানা গেল, নববধূর করোনা পজিটিভ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসন থেকে তাঁকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নববধূ (১৯) ও তাঁর মায়ের (৪৫) করোনা পজিটিভ। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভায়। রাতে স্বাস্থ্য বিভাগ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, বিয়ের পর সন্ধ্যায় মেয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলায় শ্বশুরবাড়িতে চলে গেছেন।

মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা পাঠানো হয়। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়, তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন হলেন মা ও মেয়ে।

ওই বধূ জানান, করোনা পজিটিভ জানার পর তিনি হোম আইসোলেশনে আছেন। আজ সকালে তিনি বাবার বাড়িতে চলে এসেছেন। এখন বাবার বাড়িতে মা ও মেয়ে আলাদা দুটি কক্ষে আছেন। তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031