সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লাইসেন্স নবায়ন না করলে হাসপাতাল বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়া হবে।

শনিবার (৮ আগস্ট)  কোভিড-১৯ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের টাস্কফোর্সের সদস্য সচিব ও উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সারা বাংলাদেশে যেসব হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর নবায়ন প্রক্রিয়া এই মাসের ২৩ তারিখের মধ্যে শেষ করতে হবে।

তিনি আরো বলেন, ‘মোদ্দা কথা হলো, আমরা লাইসেন্স ছাড়া কোনো ল্যাবরেটরি, ক্লিনিক ও হাসপাতাল একদিনও চালাতে দেবো না। আজকে যদি তাদের মেয়াদ শেষ হয়ে থাকে, তবে কাল থেকে তারা অবৈধ হিসেবে গণ্য হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০