বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাদক মামলায় জামিন পেলেন সিফাত

আইন আদালত ডেস্ক :

কক্সবাজারে পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার পর মাদক মামলায় গ্রেপ্তার তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।

সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম শাহীন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রামু থানায় করা মাদক মামলায় সিফাতকে জামিন দিয়েছেন আদালত। তবে টেকনাফ থানায় সিফাতের বিরুদ্ধে করা হত্যা মামলায় জামিন শুনানি চলছে।

এর আগে, রোববার তাদের আরেক সহযোগী মাদক মামলায় গ্রেপ্তার শিপ্রা দেবনাথকে জামিন দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালত। শিপ্রার গ্রামের বাড়ি কুষ্টিয়া। তার বাবা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে যখন টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাহেদুল ইসলাম সিফাত।

পুলিশ টেকনাফ থানায় ওই হত্যার ঘটনায় যে মামলা করেছে তাতে সিফাতকে আসামি করা হয়েছে। ঘটনার সময় একই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তাহসিন রিফাত নূর হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন।

সেই রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে আটক করে। পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মদের বোতল রাখার অভিযোগে মাদক আইনে একটি মামলা দেয়া হয়। একই সঙ্গে তাহসিন রিফাত নূরকে মুচলেকা রেখে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০