সর্বশেষ:

ডিগ্রির ফল প্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিগ্রির ফল প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম নিশ্চিত করেছেন।

জানা গেছে, এবারের পরীক্ষায় সারাদেশের ৭০৫টি কেন্দ্রে এক হাজার ৮৯২টি কলেজের সর্বমোট দুই লাখ ৫২ হাজার ৭৮৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গড় পাসের হার ৮৮.২০ শতাংশ।

এদিকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফল বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930