সর্বশেষ:

মুসলিম মেয়েকে নিয়ে পালালো হিন্দু ছেলে

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রেম মানেনা জাত কুল, দুটি হৃদয়ে ফুটেছে ফুল- কবির এই বাণিটি বাস্তবে রূপ দিয়েছে টাংগাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার সংলগ্ন সাহা পাড়া গ্রামে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সুশান্ত সাহার কলেজ পড়ুয়া ছেলে প্রান্ত সাহা (২২) কেন্দুয়া বাজারে তার পিতার মোনহারী দোকানে দোকানদারী করা অবস্থায়, বেড়াতে আশা পাশ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের সিএনজি চালক চান মিয়ার কন্যা চাপারকোনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী মোছাঃ চৈতি খাতুন (১৬) বেড়াতে এলে তাদের পরিচয় ঘটে ও মোবাইল নাম্বার বিনিময়ের মাধ্যমে তাদের প্রেম হয় এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট দুপুরে তারা একে আপরের হাত ধরে অজানা উদ্যেশে পাড়ি জমায়।

প্রান্ত সাহার কাকী সুমা রানী সাহা জানান, প্রান্তর বাবা ও মা প্রান্তর খোঁজে গেছে, প্রান্ত বাড়ি থেকে ৬০,০০০ (ষাঁট হাজার) টাকা নিয়ে গেছে।

চৈতির বাবা চান মিয়া বলেন, আমার মেয়ে ধর্ম ও আমার মুখে চুন কালী দিয়েছে, এর বেশি কিছু বলবোনা।

স্থানিয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি বলেন, ঘটনাটি আমি শুনেছি। আবেগের বশে এরা যে কাজটি করেছে তাহা মোটেও ঠিক হয়নি।

স্থানিয় ইউপি মেম্বার মো. আ. ছাত্তার বলেন, এ ঘটনায় এলাকায় বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে ছেলে বা মেয়ের পক্ষের কেহ আমাদের কাছে কোন আভিযোগ নিয়ে আসে নি।

এ বিষয়ে মোঠোফোনে সরিষাবাড়ী থানার আফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় নিয়ে আমার থানায় কোন জিডি বা অভিযোগ দায়ের করা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930