সর্বশেষ:

করোনায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যু হয় তার।

এদিকে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

গত ৫ আগস্ট করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে আজিজুর রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা পরিষদ সূত্র জানায়, আজিজুর রহমান সাবেক গণপরিষদ সদস্য ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

এছাড়া তিনি ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৪ দলের জেলা সমন্বয়ক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930