শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠক

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক হয়।

কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছান তিনি।

এদিকে সোমবার হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরের কথা চাউর হয়। তার ঢাকায় অবতরণের আগ পর্যন্ত কোনপক্ষই এ নিয়ে খোলাসা করে কিছু বলেনি।

তবে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, শ্রিংলার এই সফরে করোনা ভ্যাকসিন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন দ্বিপাক্ষীক বিষয়ে আলোচনা হবে।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ এবং ১৯ আগস্ট ঢাকায় কাটাবেন শ্রিংলা।

ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, নরেন্দ্র মোদির একটি বিশেষ বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতেই শ্রিংলার এ সফর।

এছাড়া, দ্য হিন্দুর রিপোর্টে বলা হয়েছে, তিস্তা সেচ প্রকল্পে চীনের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ। শ্রিংলার সফরে দ্বিপাক্ষীক সম্পর্কের অন্যান্য বিষয়ের সঙ্গে এ বিষয়টি নিয়েও আলোচনা হবে।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের আগ্রহের কারণেই এই সফরটি হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০