সর্বশেষ:

করোনায় আক্রান্ত এমপি একাব্বর হোসেন দম্পতি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী।

টানা চারবারের এমপি একাব্বর ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

একাব্বরের একান্ত সচিব ইকবাল বিন মতিন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ায় স্যার এবং ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য লক্ষণ তেমন নেই। এখন সুস্থ আছেন।

তিনি জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন।

বিকেলে ৬৪ বছর বয়সী একাব্বরের রিপোর্টও ‘পজিটিভ’ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সাংসদের ছেলে তাহরীম হোসেন সীমান্ত বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানান, তার বাবা-মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930