সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন, প্যানেল চেয়ারম্যান-১ এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরআগে পরিষদের মিলনায়তনে সদ্য প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জন্য খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহম্মেদ তানভীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান-২ সামছুল আলম, ইউপি সদস্য মো. সেলিম, ওবায়দুল হক হিরন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা শাহপরান শাকিলসহ পরিষদের অন্যান্য সদস্য, সদস্যাবৃন্দ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. রেদোয়ান হোসেন।

নবাগত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের অসমাপ্ত কাজ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, গত ১৬ই আগষ্ট তারিখে করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাড়ি থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় ৭টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান-১ এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930