বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

মেজর সিনহাকে মাত্র দুই মিনিটেই হত্যা করা হয় : র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে মাত্র দুই মিনিটের মধ্যেই গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। শুক্রবার (২১ আগস্ট) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, এক বা দুই মিনিটের মধ্যে একটা ফায়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনা কোন পরিপ্রক্ষিতে যেতে পারে, সেজন্য চেকপোস্টের প্রত্যেকটা পয়েন্ট এবং ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব সরেজমিনে মাপা হবে। এরপর একটা ধারণা তৈরি হবে। এই ঘটনাটা এক-দুই মিনিটের মধ্যে ঘটেছে। এক দুই মিনিটের মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া এবং কোন অবস্থার পরিপ্রক্ষিতে গুলিটা হয়েছিলো; এই ঘটনা বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে বিশ্লেষণ করতে হবে।

এদিকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনাস্থল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এলাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাশকে। এছাড়া হত্যা মামলার মূল অভিযুক্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকেও ঘটনাস্থলে নেয়ার কথা রয়েছে। মামলার তদন্তের স্বার্থেই তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটির তদন্ত ভার দেয়া হয়েছে র‍্যাবকে।

সূত্র : ভোরের কাগজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০