বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গোপনে এভারেস্টে ওঠার চেষ্টা, ২৪ হাজার ফুট উঁচুতে গ্রেফতার

টেক বার্তা :
কোন রকম ফি না দিয়ে গোপনে এভারেস্টে ওঠার সময় এক পর্বতারোহীকে আটক করেছে নেপালের পুলিশ। কারণ এভারেস্ট পর্বতমালায় উঠতে হলে নেপাল কর্তৃপক্ষকে ১১ হাজার ডলার ফি দেতে হয়। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান রায়ান সিন ডেভি এবং তার বয়স ৪৩ বছর। বুধবার তাকে আদালতের সামনে উপস্থাপন করার কথা রয়েছে। মি: ডেভির নেপালি বন্ধুরা বলছেন, তার কাছে কোন অর্থ না থাকার কারণে সে হেটে বেড়ায়। এখন তার কী শাস্তি হয় সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন।

মি: ডেভি এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন। কিন্তু সেখানে টহলরত নেপালের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট জব্দ করে। কোন রকম সাহায্য ছাড়াই একা এভারেস্টে উঠার নজির খুবই বিরল। পর্বতারোহীদের প্রায় সবাই এভারেস্টে উঠার সময় একজন গাইড বা পথ প্রদর্শক নিয়ে যায়। এছাড়া তাদের সাথে নানা ধরনের যন্ত্রপাতিও থাকে।

মি: ডেভি বলছেন, তিনি কোন অনুমতি ছাড়াই যে এভারেস্টে উঠার চেষ্টা করেছেন এর ফলাফল কী হবে সেটি তার জানা নেই। এভারেস্টে ওঠার জন্য পর্বতারোহীদের যে ফি দিতে হয় সেটি নেপালের আয়ের একটি বড় উৎস। অনেকে মনে করেন, মি: ডেভিকে আটকের মাধ্যমে নেপালের কর্তৃপক্ষ একটি কড়া বার্তা দিতে চাইছে। এর মাধ্যমে তারা অন্য পর্বতারোহীদের বোঝাতে চাইছে যে ফি না দিয়ে এভারেস্টে উঠার চেষ্টা করলে শাস্তি পেতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০