সর্বশেষ:

‘দেশে বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ’

আকাশবার্তা ডেস্ক :

দেশে এবার প্রতিদিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবার বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনা প্রয়োজন হবে। চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের আমিনবাজার স্যানেটারি ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিদিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবার বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে বিদেশি একটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। ময়লা পুড়িয়ে এভাবে বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে আমিন বাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে ঢাকা শহরের রাস্তাঘাট এবং খাল-বিলসহ যত্রতত্র ময়লা পড়ে থাকবে না।

সারাদেশে এবার ভয়াবহ বন্যায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে একনেকে একটি প্রকল্প পাশ করে সারাদেশে অর্থ বরাদ্দ দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930