বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাজশাহীতে ড্রেনে মিলছে ৫০০-১০০০ টাকার নোট!

এক্সক্লুসিভ ডেস্ক :

রাজশাহীতে মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা এক ড্রেনে মিলছে এক শ, পাঁচ শ, এক হাজার টাকার নোট। সারাদিন উৎসুক মানুষ এই নর্দমায় নেমে টাকা খুঁজেছেন। কেউ পেয়েছেন, কেউবা নোংরা পানি মেখে ফিরে এসেছেন। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের ড্রেনে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পুরনো কাগজপত্রের ভেতর ছিল। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের এই কার্যালয়। সেখান থেকে কাগজের সঙ্গে বেখেয়ালে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল। 

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়- দুর্নীতি করে উপার্জন করা টাকা ভয়ে কেউ ড্রেনে ফেলে দিয়েছেন।

রেলওয়ে ও বোয়ালিয়া থানার পুলিশ বিষয়টি পরিদর্শন করেছেন বলে জানা যায়।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুলিশ বিষয়টি খোঁজ নিয়েছে। কিন্তু ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন বলে তারা আর তলিয়ে দেখেননি। 

রেলওয়ে পুলিশের ওসি শাহ কামাল জানান, রেলওয়ের সীমানার বাহিরে নর্দমার অবস্থান। তারা বিষয়টি জেনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০০, ৫০০, ১০০০ টাকার নোট পেয়েছেন অনেকেই। কেউবা সংগ্রহ করেছেন মোট ৫০০০ টাকা। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১