সর্বশেষ:
প্রতিকী ছবি।

১০ বছর বয়সী ভাতিজির গর্ভে চাচার সন্তান!

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের সাও ম্যাটিইস শহরে ভাতিজিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে তার চাচা। একপর্যায়ে ১০ বছর বয়সী ওই মেয়ে গর্ভবতী হয়ে যায়।

পরবর্তীতে গর্ভপাতের জন্য সে হাসপাতালে যায়। ওই সময় গর্ভপাত নিয়ে বিরোধীতা করে হাসপাতাল ঘেরাও করে ধর্মীয় কট্টরপন্থীরা।

সাও ম্যাটিইসের ওই শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়, ছয় বছর বয়স থেকে তার চাচা তাকে ধর্ষণ করে আসছে। তার চাচা তাকে বিভিন্ন ভয় দেখিয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিল।

৩৩ বছর বয়সী ওই চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তিনি পালিয়ে গেছেন বলে জানা গেছে। শিশুটি গর্ভপাতের জন্য হাসপাতালে গেলে বিক্ষোভকারীরা এর বিরোধীতা করে।

তারা গর্ভপাত বন্ধ করতে হাসপাতাল ঘিরে ধরে। রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো কেন গর্ভপাত বন্ধ করতে প্রতিবাদ করছিলেন সে বিষয়ে তদন্ত করছে সাও ম্যাটিউস চিলড্রেনস অ্যান্ড ইয়ুথ প্রসিকিউটর।

ধর্মীয় গোষ্ঠীগুলির সাথে জড়িত বিক্ষোভকারীরা হাসপাতালের পরিচালককে ভবনে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। প্রতিবাদকারীদের ঠেকাতে ক্লিনিকের বাইরে প্রতিরক্ষা গড়ে তোলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আইন মেনেই সব করা হয়েছে।

এদিকে ডানপন্থী সারা গিরমোনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে মেয়েটির নাম ও হাসপাতালের নাম প্রকাশের পর মেয়েটিকে সামরিক পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সূত্র : মেইল অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930