সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাড়ছে সংক্রমণ, ফের কর্মক্ষেত্রে বিধিনিষেধের ইঙ্গিত

আকাশবার্তা ডেস্ক :

হঠাৎ-ই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। প্রশাসনের জন্য বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬ জন রোগী। এছাড়া আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের উর্ধ্বমুখী হারে আগামী ৩১ আগস্টের পর নতুন করে আরও এক মাসের জন্য সরকারি বেসরকারি কর্মক্ষেত্র পরিচালনায় বিধি নিষেধ আসতে পরে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪ জনের। এরমধ্যে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩৮৫ জনের নমুনার পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন।

মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ানোর পর নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।
সবমিলিয়ে পরিস্থিতি আবারো উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় প্রতিষেধক না আসা পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, ৩১ আগস্টের পর নতুন করে আরও এক মাসের জন্য বিধি নিষেধ আসতে পারে সরকারি অফিস আদালতসহ সব কর্মকাণ্ডে।

মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যে প্রজ্ঞাপনটি আমাদের জারি করা হয়েছে; সেটি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এরপর বিষয়টি কি হবে আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930