শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দীর্ঘদিন পর দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন স্ত্রী ও দুই কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে অবস্থান করছিলেন তিনি। তবে এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

এদিকে তার দেশে ফেরার সব কিছু চূড়ান্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট (সোমবার) রাতে দেশে ফিরবেন সাকিব।

এর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে সাকিবের ওপর আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে বেশিদিন বাকি নেই।

এদিকে অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। দলের সঙ্গে বাইশ গজে প্রত্যাবর্তনের জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন এই অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত সে লক্ষ্যেই আগেভাগে দেশে আসছেন সাবেক টাইগার অধিনায়ক।

আরও জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট শেষে ৩১ আগস্ট রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। এরপর নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে বিকেএসপিতে নামবেন তিনি। এরইমধ্যে তার জন্য সেখানে করা হয়েছে বিশ্বমানের সব ব্যবস্থা।

আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে টাইগাররা শ্রীলংকা সফরে যাওয়ার সময়ও সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে। তাই দলের সঙ্গে না গিয়ে সাকিবকে পৃথকভাবে যেতে হবে।

পেশাগত কারণে সাকিব দেশে ফিরলেও তার স্ত্রী ও দুই কন্যা সন্তান যুক্তরাষ্ট্রেই থাকছেন। তাদের সঙ্গে থাকতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সাকিবের মা শিরীন আক্তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০