সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গাঁজাসহ পৃথক অভিযানে আটক ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৩’শ গ্রাম গাঁজা এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন নুরুল্যাপুর ও উত্তরজয়পুর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, চরশাহী ইউপির নুরুল্যাপুর গ্রামের মো. হাসানের পুত্র মো. রাসেল (২২) এবং উত্তরজয়পুর ইউপির সৈয়দপুর গ্রামের মোতাহের কাজীর পুত্র কাজী কামরুল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদ ও এএসআই শাহজালালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার রাত ৯টার দিকে ৩’শ গ্রাম গাঁজাসহ মো. রাসেলকে আটক করেন। একই সময় পৃথক অভিযানে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সৈয়দপুর গ্রাম থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কাজী কামরুলকে গ্রেফতার করেন।

চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসি মোক্তার হোসেন জানান, পৃথক অভিযানে গাঁজাসহ একজনকে এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930