সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এক নায়কের বিপরীতে ৫ ছবিতে দীঘি!

বিনোদন ডেস্ক :

প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার একসঙ্গে ৫ ছবি নিয়ে পর্দায় ফিরছেন। সম্প্রতি শাপলা মিডিয়ার পাঁচ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।

এতে দীঘির বিপরীতে দেখা যাবে এক নায়ককে। তার নাম শান্ত খান। এরই মধ্যে তার সঙ্গে দুইটি ছবির শুটিং-ও শুরু করেছেন দীঘি।

ছবি দুটি হলো, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’।

দীঘির কাছে জানতে চাওয়া হয়, এক নায়কের বিপরীতে পাঁচ ছবিতে অভিনয় করছেন। সিদ্ধান্তটা কার? ভেবেই করছেন?

দীঘি বলেন, শুরু থেকেই আমি কোন ছবিতে অভিনয় করবো, কোন ছবিতে করবো না; তা মা’ই সিদ্ধান্ত নিতেন। আর এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন।

সে হিসেবে বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি। তাই বলতে পারেন ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০