বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যমুনা গ্রুপ : ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান সালমা ইসলাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশের অন্যতম শিল্প গ্রুপ যমুনার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) যমুনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপের ৪২টি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গত ২৩ অগাস্ট সালমা ইসলামকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে।

এদিকে গত ১৩ জুলাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার আকস্মিক মৃত্যুর পর স্বামীর স্থলাভিষিক্ত হলেন স্ত্রী সালমা ইসলাম।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী বর্তমানে জাতীয় সংসদের সদস্য এবং দৈনিক যুগান্তরের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অবকাঠামো বিনির্মাণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আর্থসামাজিক, শিক্ষা, মানবাধিকার এবং শিশু ও নারী অধিকার সংরক্ষণের বিভিন্ন উদ্যোগে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। দেশের উৎপাদন খাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে ২০০১ সালে সিআইপির মর্যাদা দেয়।

সালমা ইসলাম ১৯৯১ সাল থেকে ঢাকা জেলা জজকোর্ট, ঢাকা সিএমএম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

যমুনা শিল্প পরিবার দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে ১৯৭৫ সাল থেকে দেশের বিভিন্ন শিল্প, উৎপাদন ও সেবা খাতে বিশেষ করে বস্ত্র খাতের টেপটাইলের স্পিনিং, নিটিং, ডায়িং, হাইটেক ফ্যাব্রিপ, গার্মেন্ট, টয়লেট্রিজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিপ, বেভারেজ, যমুনা ফিউচার পার্ক শপিংমল, ফাইভস্টার হোটেল (জেডব্লিউ ম্যারিয়ট হোটেল), বিনোদন পার্ক, অটোমোবাইলস, কেমিক্যাল, লেদার, রিয়েল এস্টেট সেক্টর, হাউজিং, টায়ার অ্যান্ড রাবার, প্রিন্টিং ও পাবলিশিং (দৈনিক যুগান্তর), ইলেকট্রনিক মিডিয়া (যমুনা টিভি) ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের আর্থসামাজিক ও শিল্প খাতে বিশাল অবদান রেখে চলেছে।

বর্তমানে যমুনা গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। অ্যাডভোকেট সালমা ইসলামের নেতৃত্বে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের অসমাপ্ত স্বপ্ন দ্রুত বাস্তবায়নে সক্ষম হবে বলে যমুনা গ্রুপের পরিচালনা পর্ষদ মনে করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১