বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

মাঠপ্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভোররাতে দুর্বৃত্তদের হামলার পর সারা দেশে মাঠপ্রশাসনে কর্মকর্তাদের সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অফিস, বাসভবনসহ তাদের চলাফেরায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলা ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্যে হয়েছে তা এখনো পরিষ্কার হতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে এ ধরনের হামলাকে সাধারণ কোনো ঘটনা হিসেবে নিতে রাজি নন তারা।

সেজন্য সারা দেশে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ সর্তক অবস্থায় থাকতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বেশ কয়েকজন জেলা প্রশাসক জানান, ইউএনও, সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাঠপ্রশাসনে কাজ করা কর্মকর্তাদের সর্তকভাবে চলাফেরা করার নির্দেশ দেয়া হয়েছে।  

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন) রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা খুবই উদ্বেগজনক। এতে মাঠ প্রশাসনে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেজন্য আমরা তাদের সর্তক থাকার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছি। তিনি বলেন, খুবই শিগগিরই নিরাপত্তা সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হবে।

জানা গেছে, উপজেলা সরকারের নানা উন্নয়ন ও প্রশাসনিক কাজ করতে গিয়ে অনেক সময় স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় ইউএনওদের। অবৈধ স্থাপনা, জায়গা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হতে হয় তাদের। তবে বাসায় গভীর রাতে এ ধরনের ঘটনা বিরল বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে আহত ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে দুপুর ১টার দিকে আহত ইউএনওকে রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল ভোররাতে রক্তাক্ত অবস্থায় ইউএনওকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদ পেয়ে সকালে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, আমি মনে করি এটি একটি পরিকল্পিত হামলা। ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জে ইউএনও হিসেবে কর্মরত আছেন। ওয়াহিদা খানমের সঙ্গে তার বাবা ওমর আলী থাকতেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০