সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনাটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। ওয়াহিদা খানমের উপর হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।  প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ইউএনও ওয়াহিদা খানমের সু-চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে কাদের বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ‘প্রকৃত অপরাধীদের’ খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারা দেশে প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারে।

করোনা সংক্রমণ পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে। বাংলাদেশের শহরে-বন্দরে-রাস্তায় মার্কেটে কোথাও কোথাও স্বাস্থ্যবিধি রক্ষার বালাই নেই। মনে হয় না কেউ করোনাকে পাত্তা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা নিজেরাই সেফটি এবং সিকিউরিটি নষ্ট করছি। আমরা সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতা দিক থেকে গা-ছাড়া একটা ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম হলেও খুব তাড়াতাড়ি করোনা চলে যাবে একথা মনে করার কোনও কারণ নেই। কাজেই সচেতনতা ও স্বাস্থ্যবিধির ব্যাপারে আমি আবারও সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও তার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে মুক্তি দেওয়া হয় ছয় মাসের জন্য।

করোনা পরিস্থিতির কারণে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি-এই বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০