শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এবার রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পাহাড়ি ঢলে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার ( ১৮ মে) সকালে নেত্রকোণার খালিয়াজুরি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়েন প্রধানমন্ত্রী। এসময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জনগণের নেত্রী সেটা আবারো প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে খালিয়াজুরী কলেজ মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেমন হাওর পাড়ের মানুষ, আমি হাওর এলাকার, তাই আমি হাওরবাসির দুঃখ বুঝি। এজন্য বর্তমান সরকার হাওরবাসির জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, হত দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজির যেমন চালের ব্যবস্থা করে দিয়েছি, তেমনি তার সরকার সরকার বিনা জামানতে কৃষকদের ঋণ সুবিধা পেতে ১০ টাকা জামানত দিয়ে ব্যাংকে একাউন্ট খোলারও সুযোগ করে দিয়েছি। কৃষিতে আমরা ভর্তুকি দিচ্ছি। এ কারণে কৃষকরা আজ সহজ লভ্যে কৃষি উপকরণ পাচ্ছে।

কেউ যাতে গৃহহীন না থাকে সে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেত্রকোনার খালিয়াজুরীসহ সকল উপজেলার কেউ যাতে গৃহহীন না থাকে তার ব্যবস্থা করা হবে। প্রতিটি উপজেলার ভূমিহীনরা আশ্রয় পাবে, গৃহ পাবে। দেশের কেউ গৃহহীন থাকবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- স্বাধীন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আমরা সে ব্যবস্থা করবো।

এর আগে গত ২৭ জানুয়ারি গোপালগঞ্জে গিয়ে নাতনীদের সঙ্গে অটো ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। প্রধামন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক বিমান বাহিনীতে চাকরি পান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১