বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের দিলশাদ এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ জাবেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মোঃ জাবেদ (২৫) চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামের মোঃ হানিফের পুত্র। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকা থেকে জাবেদকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই টিপু সুলতান, এএসআই মো. আহসান উল্যাহসহ সঙ্গীয় ফোর্স দিলশাদ এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে যুবক মোঃ জাবেদকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য মামলায় রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। ডিবি পুলিশ বলছে মোঃ জাবেদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০