সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাড়লো একাদশে ভর্তির সময়

আকাশবার্তা ডেস্ক :

একাদশ শ্রেণিতে ভর্তি সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি প্রফেসর মু জিয়াউল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা/গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ই সেপ্টেম্বরর পর্যন্ত করা হলো।

এতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা/গ্রহণ প্রদান করতে বলা হলো। তাছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930