সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

না ফেরার দেশে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক :

না ফেরার দেশে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার (ইন্নালিল্লাইহি…রাজিউন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় তার করোনা নেগেটিভ আসে।

ঢাকায় গোবিন্দগঞ্জ সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খসরু লাবলু এ তথ্য জানান।

ড. এম এ রশিদ সরকার সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও ডিনের দায়িত্ব পালন করেছেন।

তিনি বুয়েটে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

তার মৃত্যুতে ঢাকা ওয়াসার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ওয়াসা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930