সর্বশেষ:

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘের আহ্বানে সাড়া দিন’

আকাশবার্তা ডেস্ক :

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বিচারবহির্ভূত, নির্যাতন এবং গুম অবসানে জাতিসংঘের আহ্বানে বাংলাদেশকে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি এক টুইটারে এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বাংলাদেশ নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের অধীনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রথম রায় দিয়েছে। যে কোনো আইনের শাসন ব্যবস্থার জন্য সব ব্যক্তির দায়বদ্ধতা জরুরি। নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম অবসানে জাতিসংঘের আহ্বানে সাড়া দিন।

সম্প্রতি গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যার মামলায় তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হেফাজতে মৃত্যু আইনের কোনো মামলায় দেশে এটাই প্রথম রায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930