বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রামগতিতে গরু কুপিয়ে জখম করার ঘটনায় দুইভাই আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের একটি গরু প্রতিবেশির বাগান নষ্ট করায় ওই গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৌফিক আলম ইমু ও তার ছোট ভাই হিমেলকে আটক করেছে পুলিশ। থানায় তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৯ মে) দুপুরে গরুটিকে কুপিয়ে জখম করার ঘটনায় এমপির বাড়ির কেয়ারটেকার বাদি হয়ে রামগতি থানায় মামলাটি দায়ের করেন।
আটক তৌফিক আলম ইমু ও হিমেল রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের মো. আলমের ছেলে।

কেয়ারটেকার আবদুর জাহের বলেন, বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে প্রতিবেশি তৌফিকের বাগানের বেড়ার জাল নষ্ট করে দু’একটি গাছ ক্ষতিগ্রস্ত করে গরুটি। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা গরুটিকে কুপিয়ে জখম করে। পরে গরুটিকে চারটি সেলাই দিতে হয়েছে।

আটক তৌফিক ও হিমেলের বড় ভাই মমিনুল আলম বলেন, গরুকে লাঠি দিয়ে একটা আঘাত করা হয়েছে; আঘাত করা ঠিক হয়নি; আমরা অনুতপ্ত। তবে কুপিয়ে জখম করার বিষয়টি সত্য নয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গরুকে কুপিয়ে জখম করার অভিযোগে দুই ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেয়ারটেকার জাহের বাদি মামলা করেছেন। শনিবার (২০ মে) ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০