সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিলুপ্ত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত করে পানিসম্পদ অধিদফতর নামে একটি অধিদফতর গঠন করতে যাচ্ছে সরকার।

একইসঙ্গে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০’ও বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এখন থেকে ভিন্ন আইনে পরিচালিত হবে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর। এজন্য প্রণয়ন করা হচ্ছে ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর আইন-২০২০’ নামে নতুন আইন।

আইনটি বিভিন্ন ধাপ অতিক্রম শেষে জাতীয় সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন-২০০০ বিলুপ্ত হবে। একই সঙ্গে বিলুপ্ত হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গঠিত হবে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর।

নতুন আইনের চার ধারায় বলা আছে, বাংলাদেশ পানিসম্পদ অধিদফতরের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তার পদবি হবে মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল। এর সদর দফতর রাজধানী ঢাকায় হবে বলে খসড়া আইনের ৫ ধারায় উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, আইনটি চূড়ান্ত হওয়ার পথে। আরো কিছু কাজ বাকি আছে। আমরা সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছি। এর কাজ শেষ হলেই তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

তিনি আরো বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে আইনটি। জাতীয় সংসদে আইনটি পাসের মধ্য দিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিলুপ্ত হয়ে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতরে রূপান্তরিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930