সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপির গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

আকাশবার্তা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আকস্মিকভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা কার্যালয়ে ঢোকে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের কর্মী সোহরাব।

তিনি বলেন, “পুলিশ সদস্যরা প্রথমে কার্যালয়ের সমনের ৮৬ নম্বর সড়কের দুই প্রান্ত আটকে দেয়। এরপর শুরু হয় তল্লাশি।”

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “আমাদের কাছে আদালতের নির্দেশনা আছে এই কার্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কি না, তা খতিয়ে দেখার। ওয়ারেন্ট রয়েছে, তা অনুযায়ী তল্লাশি শুরু করেছি।”

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক বই আনার খবর তারা পেয়েছেন। সেই বইকে ঘিরে তাদের সন্দেহ হচ্ছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান চলে, তবে পুলিশ কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি।

অভিযান শুরুর সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কার্যালয়ে ছিলেন না। খবর শুনে সকাল পৌনে ৯টার দিকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত হন। কার্যালয়ের সামনে রিজভী সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা একটি জিডির ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ করার জন্য পুলিশ এই অভিযান চালাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930