সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যে শর্তে আজ দেশে ঢুকবে ভারতের পেঁয়াজ

আকাশবার্তা ডেস্ক :

হিলি স্থলবন্দর সীমান্তের ওপারে পেঁয়াজ বোঝাই দুই শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে পড়ে আছে। এ পেঁয়াজগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত।

সে হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শর্তসাপেক্ষে এসব পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বাংলাদেশে পুনরায় প্রবেশ করবে।

শর্তটি হলো- পূর্বের খোলা এলসির ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করবে।

মঙ্গলবার হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930