সর্বশেষ:

চন্দ্রগঞ্জে প্রয়াত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল স্মরণে শোকসভা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় পশ্চিম লতিফপুর ওয়ার্ড আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেমের যৌথ উদ্যোগে বকুল বেগম আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

শোকসভায় প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল ছাত্ররাজনীতি থেকে আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন আপোষহীন কর্মী ছিলেন। সুখ-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। করোনাকালে তিনি একজন সম্মুখযোদ্ধা ছিলেন। ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে করোনাভাইরাসের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করে সত্যিকারের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। সবশেষে তিনি নিজেই করোনার কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। এসময় বক্তারা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে নুরুল ইসলাম বাবুলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ১৬ই আগষ্ট তারিখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল করোনা আক্তান্ত হয়ে উন্নত চিকিংসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930