রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও পেঁয়াজ ক্রয়ের মেমো দেখাতে না পারায় দুইটি আড়ৎ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষ্মীপুর পৌর বাজারের রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারমিন আক্তার সুমি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরে বাজার পরিদর্শনকালে দেখা গেছে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে। এতে পেঁয়াজ ক্রয়ের মেমো দেখতে চাইলে তা দেখাতে না পারায় রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

গত সপ্তাহে বাজারে পেঁয়াজের কেজি ২৮-৩০ টাকা দাম ছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৫-৬০ টাকায় চলে আসছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্হোত থাকবে বলে জানান জেলা প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০