বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
প্রতীকী ছবি।

শিক্ষকের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুক লাইভের পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রবাস ফেরত যুবক। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। নিহত শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের দিদার আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা দিদার আলী জানান, তার ছেলে বিদেশ যাওয়ার পরে ছেলের বৌ মনিরা ইয়াসমিন যশোরের লাইব্রেরি কোচিং সেন্টারের প্রিন্সিপ্যাল হাবিবুর রহমানের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি জানা জানি হলে তাকে অনেক বুঝিয়েও এ পথ থেকে ফেরানো যায়নি।

এদিকে ছেলে ফেরার আগে ছেলের বৌ তার নাতিকে ও ঘরের আসবাবপত্র এবং টাকা নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। আমার ছেলে গত ১৩ দিন আগে বিদেশ থেকে ফিরে তার স্ত্রী ও সন্তানকে বাড়ি ফেরাতে অনেক চেষ্টা করে ফেরাতে পারিনি। এতে কষ্টে সে আত্মহত্যা করেছে।

এদিকে নিহত রফিকুল বুধবার ১৬ সেপ্টেম্বর রাতে ফেসবুক লাইভে এসে ও ১০০ টাকার স্টাম্পে স্ত্রী মনিরা ইয়াসমিন, শ্বাশুড়ী আয়শা আক্তার,খালা শাশুড়ী রিনা পারভিন,খালু শশুর আব্দুল,মামা শ্বশুর মিঠু ও যশোরের লাইব্রেরি কোচিং সেন্টারের প্রিন্সিপ্যাল হাবিবুর রহমানকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেন। সে লাইভে তার বাবাকে বলেন তার মৃত্যুর পর তার বালিশের নিচে রেখে যাওয়া স্টাম্পের নাম অনুযায়ী অভিযুক্তদের নামে মামলা করতে।

যশোরের নাভারন সার্কেলের (এএসপি) জুয়েল ইমরান জানান, মৃত রফিকুলের পিতা দিদার আলী বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। আমরা ঘটনা স্থল থেকে আলামত হিসেবে একটি মোবাইল ও ১০০ টাকার একটা স্ট্যাম্প উদ্ধার করেছি। এছাড়া ফোনে লাইভ ভিডিও ও স্টাম্পের লেখা বিষয় গুলো নিয়ে তদন্ত চলছে।

তিনি আরো জানান, এরই মধ্যে নিহতের স্ত্রী মনিরা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদের পুলিশে হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০