বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ

আকাশবার্তা ডেস্ক :

বৃষ্টি নিয়ে আবার দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, সারাদেশে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে। দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফর আরো জানায়, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম।

আবহাওয়া অফিস জানায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৩টির পানি বেড়েছে। কমেছে ৪৭টি, আর একটি স্টেশনের অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে সারাদেশে বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি। কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে আবহওয়া অফিসের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ চলছে। যেটি আজও অব্যাহত থাকতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০