সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির প্রার্থীসহ ৪জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্ব স্ব দলের প্রার্থীরা সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী নুরুল আমিন, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ, বিএনপি নেতা মোহাম্মদ আলী (স্বতন্ত্র প্রার্থী) ও সাংবাদিক মোহাম্মদ হাসান (স্বতন্ত্র প্রার্থী)।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ৪জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল আমিন তার মনোনয়নপত্র দাখিল করেন বিকেল পৌঁনে ৪টায়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সামছুদ্দিন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফাসহ যুবলীগ-ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট তারিখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাআক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক শূন্যপদে উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারিত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930