শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

 আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের বর্ধিত সভায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জেলা ছাত্রদলের সভাপতিসহ উভয়দলের ৬ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শনিবার (২০ মে) দুপুরে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবদল নেতা মো. মানিক, ছাত্রদল নেতা ইসমাইল, ছাত্রলীগ কর্মী মো. মামুন ও শাহ ফরদাহ। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হাওলাদার বলেন, আমরা সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে পূর্বনির্ধারিত বর্ধিতসভা করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগের বাঁধায় সভা করতে পারিনি। সভাস্থল থেকে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা ফের ধাওয়া ও হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫/৬ জন আহত হন।

কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব বলেন, রোববার (২১ মে) বিকালে হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হবে। ওই সম্মেলন পন্ড করতে তারা যড়যন্ত্র করছিল। এ খবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে। হামলার ঘটনা সত্য নয়; তবে কমিটি নিয়ে ছাত্রদলের মধ্যে অভ্যন্তরিণ কোন্দলে কেউ আহত হতে পারে।

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে তৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১