বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

কক্সবাজারে দায়িত্বে থাকা পুলিশের সব কর্মকর্তাকে বদলি

আকাশবার্তা ডেস্ক :

এবার কক্সবাজার জেলার দায়িত্বে থাকা কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত প্রায় সকলকে বদলি করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ জনে।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই ), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই ), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে কক্সবাজারের ৮ থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই, ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে অবশ্য বৃহস্পতিবার বদলি করা হয়েছে ৫৩ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই -এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল।

এরমধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়।

এদিকে নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারসহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এটা নিয়মিত বদলির অংশ। কক্সবাজার জেলার পুরোটা পুলিশে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্য ছাড়পত্র নেবেন এবং নতুনরা যোগদান করবেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার হাসানুজ্জামান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০