সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জন্মদিন পালনে প্রধানমন্ত্রীর ‘না’!

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আগামী কাল ২৮ সেপ্টেম্বর (সোমবার)।

এবারের জন্মদিনে দল থেকে ব্যাপক আকারে উদযাপনের চিন্তা ভাবনা করলেও সম্মতি দেননি প্রধানমন্ত্রী। বরাবরের মত এবারও অনীহা প্রকাশ করেছেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হল ভাড়া করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তবে হল ভাড়া করে জন্মদিন উদযাপনে প্রধানমন্ত্রী এরই মধ্যে ‘না’ করেছেন।

এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তার জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হচ্ছে না।

কাদের জানান, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনাকালে হল ভাড়া করে আমার জন্মদিন পালন করতে হবে না; তাই সরকার প্রধানের অনিচ্ছায় তার জন্মদিনের দিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930