বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন। আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

রায়ে দ-প্রাপ্ত ওই আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেবনাথ তার নিজবাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদ বাদি হয়ে অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও ৬ জন স্বাক্ষির স্বাক্ষগ্রহণে স্বামী বাদল দেবনাথ দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০