সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম : আসছে নেত্রীর বার্তা

আকাশবার্তা ডেস্ক :

প্রায় সাত মাসের বেশি বন্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকা ওই সকল কার্যক্রম শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। এ জন্য আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভা ডেকেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠিত ওই সভা থেকেই জাতীয় রাজনীতির সর্বশেষ পরিস্থিতি এবং করোনা মহামারির কারণে পরিবর্তিত বাস্তবতায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দলের দায়িত্বশীল নেতাদের নতুন বার্তা দেবেন তিনি। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র আমার সংবাদকে এমনটাই নিশ্চিত করেছে।

তথ্যমতে, গত ৮ মার্চ বাংলাদেশে আঘাত হানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরের দিন ৯ মার্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় করোনা পরিস্থিতি মোকাবিলা করতে দল ও সহযোগী সংগঠনগুলোর প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

বঙ্গবন্ধুকন্যার নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে দলটির নেতাকর্মীরা। করোনার ধাক্কা প্রায় কাটিয়ে উঠেছে দেশ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সীমিত পরিসরে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। অংশ নিচ্ছেন উপনির্বাচনে ভোটের প্রচারণায়। এ জন্য চলতি মাস থেকেই ঘরের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ।

তাই আজ গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদকসহ মোট ৩০ জন নেতা উপস্থিত থাকবেন। দলটির ৮১ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে বর্তমানে আছেন ৭৫ জন।

আ.লীগ সূত্র জানায়, দীর্য সাত মাস পর আজ গণভবনে অনুষ্ঠিত বৈঠককে বেশি গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। বিশেষ করে দলটির আজকের বৈঠকে সম্পাদকীয় বিভাগীয় উপ-কমিটিগুলোর অনুমোদন, সম্মেলন  হওয়া ৩১টি জেলা ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

 শুধু পূর্ণাঙ্গ কমিটি গঠন নয়, শক্তিশালী ও বিতর্কমুক্ত তৃণমূল গঠনে মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের সম্মেলনের বিষয়ে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করে করে দিতে পারেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া দলের ভিন্নপন্থিদের অনুপ্রবেশ, হাউব্রিড, অভ্যন্তরীণ কোন্দল, এমপি-মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের বলয়ভিত্তিক রাজনীতি ভেঙে দিয়ে ত্যাগী, পরিশ্রম, পরীক্ষিত নেতাদের মূল্যায়নের জন্যও নির্দেশ দিতে পারেন বঙ্গবন্ধুকন্যা।

যদিও এর আগে করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে গণভবনে সভাপতিমণ্ডলী ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় শক্তিশালী  ও বিতর্কমুক্ত তৃণমূল গঠনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা।

জানা যায়, আওয়ামী লীগের মোট সহযোগী সংগঠনের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। আজকের এই বৈঠকে এই তিন সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশনাও আসতে পারে। যদিও দেশে করোনা আঘাতের আগে যুব মহিলা লীগের কঠোর সমালোচনা করে সম্মেলন করতে কঠোর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন হওয়া ৩১টি জেলার মধ্যে ইতোমধ্যে প্রায় ২৪টির খসড়া কমিটি কেন্দ্রে জমা পেড়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সম্মেলন হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা হবে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে দু-একটি ছাড়া প্রায় সকল সম্পাদকীয় বিভাগীয় উপ-কমিটির খসড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে। ৩৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিগুলো চূড়ান্ত করার বিষটি আলোচনায় আসতে পারে।

একই সাথে জমাকৃত জেলা-মহানগরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত, অনুপ্রবেশকারী কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের ঠাঁই হয়েছে, এমন অভিযোগ জমা পড়েছে কেন্দ্রে। তা নিয়ে চূড়ান্ত গাইডলাইন দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক আমার সংবাদকে বলেন, ‘করোনার কারণে দীর্যদিন পর কাল (আজ) আমাদের সভা হতে যাচ্ছে। তাই সাংগঠনিক, জাতীয় রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হবে।

তিনি আরও বলেন, নেত্রী চান তৃণমূলকে আরও শক্তিশালী করতে। সেই বিষয়ে আমরাও গুরুত্ব দিয়েই দেখছি। আশা করি, নেত্রী এ বিষয়ে আমাদের চূড়ান্ত গাইড লাইন দেবেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০